স্মরণ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৫ নং খয়েরবাড়ী ইউনিয়নের সকল মসজিদে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দিনাজপুরের কৃতি সন্তান মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২ জানুয়ারি) যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা এবং দিনাজপুর-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান-এর নির্দেশনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। এসময় দেশ, জাতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে মরহুম নেত্রীর অবদান স্মরণ করে তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি খয়েরবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আনোয়ার হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন-এর নেতৃত্বে সফলভাবে সম্পন্ন হয়।
স্থানীয় বিএনপি নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬