স্মরণস্মরণ

এবাদুল হক দুলুর স্মরনে শোকসভা ও দোয়া মাহফিল

শোক সভায় জেলা পরিষদের প্রশাসক

একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি মরহুম এবাদুল হক দুলু-এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল শনিবার ২৯ আগষ্ট দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার কাজীরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক কায়সার আহমেদ ও সদস্য শিবলু আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং একতা স্পোর্টিং ক্লাবের সকল সদস্যবৃন্দ। মরহুম এবাদুল হক দুলু ছিলেন একতা স্পোর্টিং ক্লাবের একজন নিবেদিতপ্রাণ সংগঠক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী। তাঁর মৃত্যুতে একতা ক্লাবের পরিবারে যে গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়। তাঁর কর্ম, ভালোবাসা, নেতৃত্ব ও অবদান আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। অনুষ্ঠানটি আয়োজন করে একতা স্পোর্টিং ক্লাব,কাজীর বাজার, মৌলভীবাজার।

উল্লেখ্য; এবাদুল হক দুলু কাজীরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক ছিলেন।

M

Public Voice

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

এবাদুল হক দুলুর স্মরনে শোকসভা ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি মরহুম এবাদুল হক দুলু-এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল শনিবার ২৯ আগষ্ট দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার কাজীরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক কায়সার আহমেদ ও সদস্য শিবলু আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং একতা স্পোর্টিং ক্লাবের সকল সদস্যবৃন্দ। মরহুম এবাদুল হক দুলু ছিলেন একতা স্পোর্টিং ক্লাবের একজন নিবেদিতপ্রাণ সংগঠক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী। তাঁর মৃত্যুতে একতা ক্লাবের পরিবারে যে গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়। তাঁর কর্ম, ভালোবাসা, নেতৃত্ব ও অবদান আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। অনুষ্ঠানটি আয়োজন করে একতা স্পোর্টিং ক্লাব,কাজীর বাজার, মৌলভীবাজার।

উল্লেখ্য; এবাদুল হক দুলু কাজীরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক ছিলেন।

M

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত