সারাদেশ
পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে মঙ্গলবার দিবাগত রাত পৌনে চারটার দিকে দুটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে লিসা ও বাহক পরিবহনের বাস দুটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ ঘটনায় বাসের ভেতর ঘুমিয়ে থাকা সিয়াম নামের এক হেলপার প্রাণ হারিয়েছেন। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত তৎপর হন এবং আশপাশের বাসে ঘুমিয়ে থাকা যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং হেলপার সিয়ামের মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করেন। পরে আগুন দেখে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান ও থানার ওসি জগলুল হাসান। জানা গেছে, লিসা পরিবহনের মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. শাহ আলম সরদার এবং বাহক পরিবহনের মালিক ঝালকাঠির বাসিন্দা অমিত পাল। পুলিশ ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে অনুসন্ধান শুরু করেছে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬