আন্তর্জাতিক
পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে জয়ী হয়েছেন হোসে মারিয়া নেভেস।
রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বড় ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেছেন। নির্বাচনে নেভেসের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী জোয়ানা রোসা আমাদো।
দেশটির নির্বাচন কমিশনের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, নেভেস মোট ভোটের ৬৩ দশমিক ৮ শতাংশ নিজের দখলে নিয়েছেন। রাজধানী প্রাইয়া থেকে বার্তা সংস্থা এএফপি এই নির্বাচনের ফলাফল নিশ্চিত করেছে। এবারের নির্বাচনে প্রায় ৪ লাখ ২০ হাজার ভোটারের ভোটাধিকার প্রয়োগের সুযোগ ছিল।
নির্বাচনটি স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কি না, তা যাচাই করতে আন্তর্জাতিক পর্যবেক্ষক দল উপস্থিত ছিল। এতে পশ্চিম আফ্রিকান রাষ্ট্রগুলোর অর্থনৈতিক জোট (ইকোওয়াস), আফ্রিকান ইউনিয়ন ও ইউরোপীয় ইউনিয়নের প্রায় ১৫০ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন। দেশটির ভৌগোলিক অবস্থান সেনেগালের উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার পশ্চিমে এবং এটি ১০টি আগ্নেয় দ্বীপের সমন্বয়ে গঠিত। পর্যটন গন্তব্য হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি দেশটি তার সুশাসনের জন্য আফ্রিকার মানচিত্রে অনন্য হয়ে উঠেছে।
রাজনৈতিক স্থিতিশীলতা এবং শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে কেপ ভার্দেকে আফ্রিকার গণতন্ত্রের অন্যতম আদর্শ হিসেবে গণ্য করা হয়। মো. ইব্রাহিম ফাউন্ডেশনের ২০২৬ সালের বৈশ্বিক সুশাসন সূচকে আফ্রিকার ৫৪টি দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে দেশটি। অনেক প্রতিবেশী দেশে নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ও অস্থিরতা থাকলেও কেপ ভার্দে তার শান্তিপূর্ণ গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখেছে। স্থানীয় ক্রেওল সংস্কৃতি, আতিথেয়তা এবং বর্ণাঢ্য কার্নিভালের ঐতিহ্যের জন্য দেশটি বিশ্বজুড়ে সুপরিচিত। স্থানীয় ক্রেওল ভাষায় ‘মোরাবেজা’ শব্দের অর্থ আতিথেয়তা।
কেপ ভার্দের রাজনৈতিক কাঠামোতে আধা-রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা বিদ্যমান। এখানে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকে। প্রেসিডেন্টের সরাসরি সরকার পরিচালনার সুযোগ নেই; বরং তিনি জাতীয় ঐক্য বজায় রাখা এবং সংবিধান সমুন্নত রাখার অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন। পার্লামেন্ট নির্বাচনের ফলাফলের ওপর ভিত্তি করেই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নিয়োগ দেন এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করেন।
হোসে মারিয়া নেভেসের রাজনৈতিক জীবন দীর্ঘ। ২০২১ সালে তিনি প্রথমবার কেপ ভার্দের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এর আগে ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দীর্ঘ দেড় দশক তিনি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সেই সময়ে তিনি দেশটির স্বাধীনতার জন্য আন্দোলনকারী রাজনৈতিক দল আফ্রিকান পার্টি ফর দি ইন্ডিপেনডেন্স অফ কেপ ভার্দে (পিএআইসিভি)-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া দীর্ঘ কর্মজীবনে তিনি আইনপ্রণেতা ও মেয়র হিসেবেও কাজ করেছেন।
দ্বীপরাষ্ট্রটির জাতীয় ফুটবল দল চলতি বছর প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলে অংশ নিয়ে নকআউট পর্বে জায়গা করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। পাশাপাশি হান্টাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের বহনকারী একটি প্রমোদতরী দেশটির উপকূলে নোঙর করার ঘটনাও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বেশ গুরুত্ব পায়। নানা প্রতিকূলতা পেরিয়ে রাজনৈতিকভাবে স্থিতিশীল এই দেশটি এখন দ্বিতীয় মেয়াদে হোসে মারিয়া নেভেসের নেতৃত্বের দিকে তাকিয়ে রয়েছে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬