ঢাকা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের রশীদ মার্কেটের সামনে গভীর রাতে যাত্রীবাহী দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মেঘলা পরিবহনের ডিপোর সামনে পার্ক করে রাখা বাস দুটিতে আগুন দেয় মুখোশধারী দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী ও মেঘলা পরিবহনের হেলপার আলম হোসেন জানান, তিনটি মোটরসাইকেলে ছয়জন দুর্বৃত্ত এসে বাসগুলোতে অগ্নিসংযোগ করে দ্রুত পালানোর চেষ্টা করে। সে সময় আলম চিৎকার শুরু করলে আতঙ্ক ছড়াতে তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (রূপগঞ্জ সার্কেল) মেহেদী ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মী-সমর্থকরা এই নাশকতার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬