জাতীয়জাতীয়

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, কারখানা বন্ধ

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের গাড়িতে আগুন, যানবাহনে ভাঙচুর ও ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুর মহানগরের মালিকের বাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এক পর্যায়ে হারিকেন ফ্যাক্টরি এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেন শ্রমিকরা। এছাড়া বেশ কিছু স্থানে যানবাহন ভাঙচুর ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা করা হয়।

বিক্ষোভের কারণে গাছা ও বাসন সড়ক এলাকার বোর্ডবাজার থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত অনেক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৩৯টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। সড়ক অবরোধের ফলে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন, তবে এক স্থান থেকে সরিয়ে দিলে তারা অন্য এলাকায় গিয়ে পুনরায় অবরোধ তৈরি করেন।

Public Voice

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, কারখানা বন্ধ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুর মহানগরের মালিকের বাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এক পর্যায়ে হারিকেন ফ্যাক্টরি এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেন শ্রমিকরা। এছাড়া বেশ কিছু স্থানে যানবাহন ভাঙচুর ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা করা হয়।

বিক্ষোভের কারণে গাছা ও বাসন সড়ক এলাকার বোর্ডবাজার থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত অনেক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৩৯টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। সড়ক অবরোধের ফলে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন, তবে এক স্থান থেকে সরিয়ে দিলে তারা অন্য এলাকায় গিয়ে পুনরায় অবরোধ তৈরি করেন।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত