জাতীয়জাতীয়

নতুন দুটি থানা ও পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার

দেশের প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে নতুন থানা ও পৌরসভা গঠনসহ প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের বিভিন্ন প্রস্তাব অনুমোদন করেছে নিকার।

শেয়ার করুন
অ+ অ-

দেশের প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল ও জনসেবা সহজলভ্য করার লক্ষ্যে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেয়া হয়েছে। সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলীতে ‘মাতামুহুরী থানা’ গঠন করা হবে। এছাড়া বগুড়ার শিবগঞ্জ থানা বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে, পৌরসভা গঠনের ক্ষেত্রে বগুড়া জেলার মোকামতলা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাকে নতুন পৌরসভার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার সাথে সামঞ্জস্য রেখে ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ রাখা হয়েছে। সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগী মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের বিষয়ে নিকার সভায় বড় ধরনের রদবদল আনা হয়েছে। লক্ষ্মীপুরের সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার বদলে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থানান্তরের অনুমোদন দেয়া হয়েছে। একই ভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নতুন বাঙ্গরা উপজেলার সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমতি মিলেছে। উল্লেখ্য, থানা সংক্রান্ত প্রস্তাবগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং পৌরসভা ও সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়িত হবে।

Public Voice

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

নতুন দুটি থানা ও পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত