আন্তর্জাতিক
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের অন্যতম শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ফিরিয়ে আনা হবে না বলে স্পষ্ট করেছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে জোন্স। মঙ্গলবার বিনিয়োগকারীদের সঙ্গে এক বিশেষ সম্মেলনকলে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে হুয়াংয়ের পদত্যাগ ও পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না বলেও তিনি জানিয়ে দেন। মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত সপ্তাহে আকস্মিকভাবে পদত্যাগের পর হুয়াংকে স্বপদে ফেরানোর দাবিতে ‘স্ট্যান্ড উইথ জেনসেন’ নামে একটি প্রচারাভিযান শুরু হয়েছিল।
তবে জোন্সের এই বক্তব্য প্রতিষ্ঠানটির পর্ষদের কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। তিনি জানান, নতুন সিইও নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ কাজে নির্বাহী নিয়োগ প্রতিষ্ঠান হেইড্রিক অ্যান্ড স্ট্রাগলসকে দায়িত্ব দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব উপযুক্ত নেতৃত্বের সন্ধানে প্রতিষ্ঠানটি কাজ করছে, তবে তাড়াহুড়ো করে কাউকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা নেই তাদের। তাঁর মতে, এনভিডিয়ার ব্যবসা ও কার্যক্রম অত্যন্ত জটিল; তাই বাইরের কাউকে এনে দায়িত্ব দেওয়া ঠিক হবে না।
সম্মেলনকলে অন্তর্বর্তীকালীন সিইও ও প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস এবং হাইপারস্কেল ও হাই-পারফরম্যান্স কম্পিউটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইয়ান বাক উপস্থিত ছিলেন। ক্রেস জানান, হুয়াংয়ের প্রস্থানের পরও গত এক সপ্তাহে কোম্পানির নেতৃত্ব দল সুশৃঙ্খলভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া চিপ উৎপাদনকারী অংশীদার প্রতিষ্ঠান টিএসএমসিও নিয়মিত সহযোগিতা অব্যাহত রেখেছে।
এনভিডিয়ার নতুন প্রজন্মের এআই চিপ ‘ভেরা রুবিন’ বাজারে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানান ক্রেস। বর্তমানে ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিনিয়োগ বা অংশীদারত্বের কোনো পরিকল্পনা পরিবর্তন করা হয়নি। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এনভিডিয়ার আয় ১১৫ দশমিক ৮৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি এবং বিশ্লেষকদের ১০৯ দশমিক ১১ বিলিয়ন ডলারের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। টানা ১৭ প্রান্তিক ধরে এই ধারাবাহিকতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে আয় ৩ শতাংশ কম-বেশি হতে পারে। চীনা প্রতিষ্ঠানের ব্যবহৃত বিদেশি ডেটা সেন্টার এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় চিপ সরবরাহের ক্ষেত্রে লাইসেন্সসংক্রান্ত নিয়ম আরো কঠোর করেছে ওয়াশিংটন।
চতুর্থ প্রান্তিকে আয়ের লক্ষ্যমাত্রা ১৩০ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুযায়ী, বিশ্লেষকদের গড় পূর্বাভাস ১২৫ দশমিক ২৫ বিলিয়ন ডলার থাকলেও, এতে চীনের ডেটা সেন্টারে চিপ বিক্রির সম্ভাব্য আয় অন্তর্ভুক্ত করা হয়নি।
নতুন সিইও নিয়োগের বিষয়ে অভ্যন্তরীণ ও বহিঃস্থ উভয় ধরনের প্রার্থীকেই যাচাই-বাছাই করা হচ্ছে। সম্ভাব্য মুখ হিসেবে অন্তর্বর্তীকালীন সিইও কোলেট ক্রেসকে বিবেচনা করা হচ্ছে। এছাড়া চিপ নির্মাতা আর্মের বর্তমান প্রধান নির্বাহী ও এনভিডিয়ার সাবেক কর্মকর্তা রেনে হাসের নামও আলোচনায় রয়েছে। বাজার বিশ্লেষণে নতুন সিইও হওয়ার লড়াইয়ে হাসের সম্ভাবনা ২৫ শতাংশ, ইয়ান বাকের ১৭ শতাংশ এবং জেনসেন হুয়াংয়ের ৯ শতাংশ বলে ধরা হচ্ছে। পূর্বাভাসভিত্তিক বাজার কালশির হিসাবে, নতুন সিইও হওয়ার সম্ভাবনায় হাসের পক্ষে বাজি ধরার হার ২৫ শতাংশ।
অ্যামাজনের নির্বাহী চেয়ারম্যান জেফ বেজোস মন্তব্য করেছেন যে, এনভিডিয়ার ব্যবসায়ের জটিলতা বিবেচনায় প্রতিষ্ঠানটির ভেতর থেকেই নতুন সিইও বেছে নেওয়া উচিত।
ব্যক্তিগত সম্পর্কসংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ্যে আসার পর গত বৃহস্পতিবার হুয়াং পদত্যাগ করেন। এর মধ্যে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং ও এনভিডিয়ার দুই কর্মীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ রয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের যোগাযোগ এবং সংবেদনশীল তথ্য লেনদেনের বিষয়টি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে। তবে চীন এই গুপ্তচরবৃত্তির অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।
এদিকে হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এছাড়া জাতীয় নিরাপত্তা ও রপ্তানি নিয়ন্ত্রণবিষয়ক একটি নতুন কমিটি গঠন করেছে এনভিডিয়া পর্ষদ। যুক্তরাষ্ট্রের বাজারে চিপ রপ্তানি এবং জাতীয় নিরাপত্তার বিষয়ে নজরদারি বৃদ্ধির প্রেক্ষাপটে এটি বড় প্রশাসনিক পদক্ষেপ। বিশেষ করে চীনে চিপ রপ্তানি ইস্যুতে মার্কিন আইনপ্রণেতারা হুয়াংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার প্রস্তুতি নিচ্ছেন।
বিশ্লেষকদের মতে, হুয়াংয়ের বিদায়ের ফলে এনভিডিয়ার প্রতিষ্ঠাতানির্ভর তিন দশকের নেতৃত্বের অবসান ঘটল। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ও বড় গ্রাহক চুক্তি বজায় রাখার চ্যালেঞ্জ এখন নতুন নেতৃত্বের সামনে। যদিও মঙ্গলবার হুয়াং জানিয়েছেন, পর্ষদ তাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলে তিনি সম্মানিত বোধ করবেন, তবে চেয়ারম্যানের স্পষ্ট ঘোষণার পর আপাতত সেই সম্ভাবনা নাকচ হয়ে গেছে। সূত্র: রয়টার্স, দ্য জেরুজালেম পোস্ট, দ্য ন্যাশনাল ও ইন্ডিয়া টুডে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬