সারাদেশ
বগুড়ার ধুনটে যুবদল নেতার করা নাশকতা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) ধুনট বাজারের চায়না হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. খায়রুজ্জামান খোকন (২২) উপজেলার ধুনট সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে। তিনি ছাত্রলীগের কর্মী বলে পুলিশ জানিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট শহরের শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলার তদন্তে খায়রুজ্জামানের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
M

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬