ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ একাধিক দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার সকাল সাড়ে ৮টায় মহানগরীর ছয়দানা এলাকার কলম্বিয়া গার্মেন্টসের সামনে থেকে তারা আন্দোলন শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিলে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনের মুখে গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানায় এক দিনের ছুটি এবং ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন গণমাধ্যমকে জানান, শ্রমিক আন্দোলনের পরিস্থিতির কারণেই ১০টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬