রাজনীতি
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত ভারত-বাংলাদেশ গঙ্গা পানিবণ্টন চুক্তির ৩০ বছর পূর্ণ হতে যাচ্ছে আগামী ১২ ডিসেম্বর। এই মেয়াদে চুক্তিটির ইতি ঘটতে যাচ্ছে এবং ভারত সরকার এটি নতুন করে নবায়ন না করার পরিকল্পনা নিয়েছে বলে সরকারি সূত্রে আভাস পাওয়া গেছে। তবে চুক্তি শেষ হয়ে গেলেও আপাতত বিদ্যমান শর্তাবলি মেনেই পানি সরবরাহ প্রক্রিয়া চলমান রাখা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। বর্তমান ব্যবস্থার আওতায় ১১ মার্চ থেকে ১১ মে পর্যন্ত শুষ্ক মৌসুমে উভয় দেশ পর্যায়ক্রমে ১০ দিন অন্তর ৩৫,০০০ কিউসেক পানি পেয়ে থাকে। ভারত বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও বাংলাদেশকে আগের মতোই সমপরিমাণ পানি সরবরাহ অব্যাহত রাখবে। বিশেষ করে শুষ্ক মৌসুমে ফারাক্কা ব্যারাজ কেন্দ্রিক পানি বণ্টনের নিশ্চয়তা দেওয়া হয়েছিল।
ভারতের কেন্দ্রীয় সরকার অভ্যন্তরীণ উন্নয়নের স্বার্থে গঙ্গার পানি ব্যবহারের ক্ষেত্রে চুক্তির শর্তাবলি নিয়ে নতুন করে পর্যালোচনার পক্ষপাতী। দেশটির লক্ষ্য হলো কলকাতা বন্দরের কার্যক্রম সচল রাখা, এনটিপিসির তাপবিদ্যুৎ কেন্দ্রে পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং সুন্দরবনসহ সংলগ্ন অঞ্চলের লবণাক্ততা সমস্যার সমাধান করা। এই উদ্দেশ্য বাস্তবায়নে ভারতের প্রায় ৪০,০০০ কিউসেক পানির প্রয়োজন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় পানি কমিশনের (সেন্ট্রাল ওয়াটার কমিশন) গত মাসের বৈঠকে এমন কারিগরি বিষয়গুলো উঠে আসে। সূত্র জানিয়েছে, ভারতের উন্নয়নমূলক উদ্যোগগুলোর প্রয়োজনে আরও বেশি পানি পাওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার চুক্তির শর্তাবলি নিয়ে পুনরায় আলোচনা করতে চায়।
বৈঠকে উপস্থিত পশ্চিমবঙ্গ ও বিহার সরকারের কর্মকর্তারা অভিযোগ করেন যে, বর্তমান চুক্তির শর্তাবলি তাদের রাজ্যের স্বার্থ ক্ষুণ্ণ করছে। এ বিষয়ে এক সরকারি কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে জানান, শুষ্ক মৌসুমে কলকাতা বন্দর থেকে পলি অপসারণ ও সুন্দরবন বদ্বীপ অঞ্চলে লবণাক্ত পানির প্রবেশ ঠেকাতে অন্তত ৫,০০০ কিউসেক অতিরিক্ত পানি পাওয়া প্রয়োজন। চুক্তি অনুযায়ী ৩০ বছর পর পারস্পরিক সম্মতির ভিত্তিতে এটি নবায়নের সুযোগ থাকলেও, ভারতের রাজনৈতিক অবস্থানের প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মন্তব্য করেছেন, সদিচ্ছা ও বিশ্বাসের ভিত্তিতে কোনো চুক্তি স্বাক্ষরিত হলে ভাটির দেশের উচিত উজানের দেশের প্রতি যথাযথ সম্মান বজায় রাখা। কিন্তু সেই চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনায় কোনও অগ্রগতি নেই। একজন কর্মকর্তা ভারতের সংবাদমাধ্যমকে বলেছেন, “আমাদের কাছে চুক্তি সম্পর্কিত সমস্ত কারিগরি তথ্য ও উপস্থাপনা চাওয়া হয়েছিল, বিশেষ করে শুষ্ক মৌসুমে ভারত কীভাবে আরও বেশি পানি পেতে পারে তা নিয়ে।
তিস্তা ব্যারাজ প্রকল্পের ভবিষ্যৎ পর্যালোচনার জন্য ভারত সরকার সম্প্রতি একটি প্যানেল গঠন করেছে, যা দেশটির আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ ও চীনের ক্রমবর্ধমান সম্পর্কের প্রেক্ষাপটে ভারতের এই অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, ভারত থেকে প্রায় ৫৪টি আন্তঃসীমান্ত নদী বাংলাদেশে প্রবাহিত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিপুল সংখ্যক নদী পরিচালনার জন্য পারস্পরিক সম্মতির ভিত্তিতে আরও নতুন ও সুনির্দিষ্ট চুক্তির প্রয়োজনীয়তা রয়েছে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬