সারাদেশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশজুড়ে বোমা হামলা, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আলীম সরকারের নেতৃত্বে এবং ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ নাজমুল হুদার আহ্বানে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি ভুইয়াগাতী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আলীম সরকার, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ নাজমুল হুদা এবং ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার দুলাল প্রমুখ।
বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সহিংসতার বিরুদ্ধে জনগণকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এ সময় সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ সোলাইমান হোসেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঘুড়কা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ শাহিন, রায়গঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রাজ্জাক জুয়েল, সলঙ্গা থানা মহিলা দলের সভাপতি রহিমা খাতুন, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম খোকন, ঘুড়কা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক বাবু, ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ শেখসহ সলঙ্গা থানা বিএনপি, ঘুড়কা ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬