চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং চিটাগং কনটেইনার টার্মিনালসহ (সিসিটি) বিভিন্ন টার্মিনালে মঙ্গলবার সকাল ১০টা থেকে আকস্মিক কর্মবিরতি শুরু করেছেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকরা। প্রায় পাঁচ শতাধিক শ্রমিক এতে অংশ নিয়েছেন। দীর্ঘ সময় ধরে বেতন ও বিভিন্ন আর্থিক সুবিধা না পাওয়ার অভিযোগে তারা এই কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন। সেই বকেয়া পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন তারা। তাদের দাবি দীর্ঘদিন ধরে দাবি আদায় না হওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতিতে নেমেছেন।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কয়েক মাস অতিবাহিত হলেও সাইফ পাওয়ারটেক কর্তৃপক্ষ বেতন, বোনাস, গ্র্যাচুইটি, করোনাকালীন বোনাস, সরকারি ছুটির দিনের পারিশ্রমিক এবং দুই ঈদের বোনাসসহ বকেয়া পাওনা পরিশোধ করেনি।
বারবার আলটিমেটাম দেওয়ার পরও কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা কর্মবিরতি পালন করছেন। এর ফলে বন্দরের সাতটি বার্থে পণ্য খালাসের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে এবং সেখানে সাতটি জাহাজ নোঙর করে আছে। এসব বার্থে পণ্যবাহী সাতটি জাহাজ অবস্থান করছে।
শ্রমিক মো. ফারুক জানিয়েছেন, কাজের স্থবিরতায় পণ্য ওঠানামা কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে, বন্দর কর্তৃপক্ষ শ্রমিকদের আলোচনার প্রস্তাব দিলেও আন্দোলনকারীরা তাতে সাড়া দেননি। শ্রমিক সোহেল জানিয়েছেন, বন্দর চেয়ারম্যান সরাসরি ঘটনাস্থলে এসে তাদের সঙ্গে কথা না বললে তারা আন্দোলন চালিয়ে যাবেন। দীর্ঘদিনের পাওনা আদায়ে কোনো আপস করতে রাজি নন তারা।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬