রাজনীতিরাজনীতি

পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই: রিজভী

বগুড়ায় এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পলাতক অপরাধীরা আইনের শাসন এড়িয়ে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট পাওয়ার কোনো অধিকার রাখে না।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

পলাতক অপরাধীরা আইনের শাসন এড়িয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট পাওয়ার কোনো অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞানমেলার রাজশাহী বিভাগীয় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞানমেলার রাজশাহী বিভাগীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্।

রিজভী প্রশ্ন রাখেন, জনগণের সামনে গণহত্যা চালিয়ে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা কীসের ভিত্তিতে এনআইডি ও পাসপোর্ট পাওয়ার দাবি করছে? তিনি সাবেক আইনমন্ত্রীর একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে জানান, শেখ হাসিনার সরকারের আমলে বলা হয়েছিল ফেরারি আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যায় না। এখন শত শত শহীদের রক্তের বিনিময়ে দেশ ছেড়ে পালানো ব্যক্তিরা দেশে ফেরার জন্য এনআইডি ও পাসপোর্ট চাইছেন, যা গ্রহণযোগ্য নয়।

আবু সাঈদ, মুগ্ধ, আহনাফ ও ওয়াসিমসহ প্রায় ১৪০০ শিশু-কিশোর ও তরুণের আত্মত্যাগের কথা স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, এসব মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, তারেক রহমানের ওপর তৎকালীন সরকার অমানবিক নির্যাতন চালিয়েছিল, যার ফলে তিনি চিকিৎসার প্রয়োজনে নিয়ম মেনে বিদেশে গিয়েছিলেন। অথচ গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তাই কোনো পলাতক অপরাধীর বিশেষ সুযোগ পাওয়ার সুযোগ নেই বলে তিনি দাবি করেন।

বর্তমান সরকারের বৈধতা ও আইনের শাসন প্রসঙ্গে রিজভী বলেন, দেশের মানুষ আর কোনো প্রহসনের নির্বাচন বা মধ্যরাতের ভোটে বিশ্বাস করে না। সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সরকার গঠিত হয়েছে। এই সরকার সংবিধান অনুযায়ী আইনের প্রয়োগ নিশ্চিত করবে এবং আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠা করবে।

বিজ্ঞানমেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, তরুণ শিক্ষার্থীদের মেধা সত্যিই প্রশংসনীয়। এই প্রতিভা ধরে রাখতে পারলে তারাই বাংলাদেশের ভবিষ্যতের আইনস্টাইন ও নিউটন হয়ে উঠবে। তরুণ বিজ্ঞানীদের হাত ধরেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বাড়বে। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

Public Voice

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই: রিজভী

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত