ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত চালক মাজহারুল ইসলামকে পিরোজপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

ঢাকার গাজীপুরের কালীগঞ্জে বেপরোয়া ট্রাকচাপায় এক পুলিশ কর্মকর্তা ও স্থানীয় এক বিএনপি নেতা নিহতের ঘটনায় প্রধান আসামি ট্রাকচালককে গ্রেপ্তার করেছে বরিশাল র‍্যাব-৮ (এসআরবি-৮)। গত ২৯ অক্টোবর দিবাগত রাতে পিরোজপুরের ইন্দুরকানী থানাধীন চারাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ট্রাকচালকের নাম মাজহারুল ইসলাম (২৫)। শুক্রবার দুপুরে বরিশাল র‍্যাব-৮ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পরে তাকে ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়।

ঘটনার বিবরণ ও মামলা

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাতে কালীগঞ্জ থানার এসআই মো. মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর, কনস্টেবল আনোয়ার হোসেন ও কনস্টেবল ফজলে রাব্বি রাতকালীন রুটিন ডিউটি শেষে তিনজন আসামিসহ থানায় ফিরছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজের মেইন গেটের পশ্চিম পাশে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে চোর সন্দেহে দুই ব্যক্তিকে তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) ঘটনাস্থলে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলছিলেন।

রাত সাড়ে তিনটার দিকে টঙ্গী থেকে ঘোড়াশালগামী একটি বেপরোয়া গতির ট্রাক পুলিশ সদস্য ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়। এতে পিএসআই জাবেদ ওমর ও কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন। অন্যদিকে চালক বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লার ওপর দিয়ে ট্রাক চালিয়ে দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ

দুর্ঘটনার সময় এসআই মিজানুর রহমান ঘাতক ট্রাকটি থামানোর চেষ্টা চালান। তবে চালক গতি বাড়িয়ে তাকে ট্রাকের সামনে ঝুলন্ত অবস্থায় প্রায় ৫০০ গজ টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন ভোর সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে গাজীপুরের কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Public Voice

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত