সারাদেশসারাদেশ

সরাইলে বিভিন্ন আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। দিবসটি কেন্দ্র করে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা প্রশাসন এবং স্থানীয় বিএনপির উদ্যোগে পৃথক নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এর গুরুত্ব এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও অবদানের বিষয় বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলার সরাইল সরকারি কলেজ, অরুয়াইল কলেজ, শাহবাজপুর হাইস্কুল, কুট্টাপাড়া হাইস্কুল, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, কালিকচ্ছ পাঠশালা, চুন্টা এসি একাডেমি, পাকশিমুল হাইস্কুল, অরুয়াইল হাইস্কুল ও পানিশ্বর হাইস্কুলসহ বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এ উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি সরাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে দিবসটি উদযাপনে সরাইল উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে একটি বড় ধরনের শোভাযাত্রা ও মিছিল বের করা হয়। বিকেল সাড়ে ৪টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা এতে সমবেত হন। এতে বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রার সামনের অংশে ছিল কয়েক শতাধিক মোটরসাইকেল এবং পেছনে ছিলেন কয়েক হাজার নেতাকর্মী। ঢাকঢোল বাজিয়ে শোভাযাত্রাটি সরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে পৌঁছায়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে পুরো কর্মসূচির সমাপ্তি টানা হয়।

Public Voice

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

সরাইলে বিভিন্ন আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত