বিচিত্র
প্রকৃতির অপরূপ সৌন্দর্য, নদীর বিস্তীর্ণ জলরাশি আর খোলা আকাশের মনোরম পরিবেশ—সব মিলিয়ে প্রকৃতিপ্রেমীদের কাছে আকর্ষণীয় এক স্থান হয়ে উঠেছে পাবনার নগরবাড়ী পোর্ট যমুনা নদীর তীর ঘেঁষে অবস্থিত এই এলাকায় প্রতিদিনই ঘুরতে আসেন বিভিন্ন বয়সী মানুষ। নদীর সৌন্দর্য উপভোগ, বন্ধুদের সঙ্গে সময় কাটানো কিংবা প্রাকৃতিক পরিবেশে কিছুটা প্রশান্তি খুঁজে পেতে অনেকেই বেছে নেন নগরবাড়ী পোর্টকে।বিশেষ করে বিকেলের মনোরম পরিবেশ ও নদীর ঢেউ দর্শনার্থীদের মুগ্ধ করে। স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকেও অনেকে এখানে ঘুরতে আসেন।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই স্থানটির পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় সংশ্লিষ্ট সবার সচেতনতা জরুরি বলে মনে করছেন দর্শনার্থীরা।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬