অন্যান্যঅন্যান্য

ধুনট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আগ্রহী রাসেল মাহমুদ

 বগুড়ার ধুনট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন তরুণ স্বেচ্ছাসেবক ও সংগঠক রাসেল মাহমুদ। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভরণশাহী গ্রামের বাসিন্দা এবং গোলাম রব্বানীর ছেলে। ধুনট ডিগ্রি কলেজের বাণিজ্য বিভাগ থেকে তিনি স্নাতক সম্পন্ন করেছেন।

স্থানীয় পর্যায়ে তরুণদের মধ্যে জনপ্রতিনিধিত্ব ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আগ্রহের প্রেক্ষাপটে রাসেল মাহমুদ কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে নাগরিক সমস্যা সমাধান এবং ওয়ার্ডের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা তার।

রাসেল মাহমুদ রক্তদান সংগঠন ‘ধুনট ব্লাড ব্যাংক’-এর প্রতিষ্ঠাতা সভাপতি। সংগঠনটির মাধ্যমে এ পর্যন্ত পাঁচ শতাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে তিনি সক্রিয়ভাবে যুক্ত। পরিবেশবাদী সংগঠন ‘বিডি ক্লিন’-এর মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

করোনা মহামারির পুরো সময় উপজেলা প্রশাসনের সঙ্গে মিলে সেবামূলক কাজে অংশ নেন তিনি। পৌর এলাকায় মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, বাজার করে দেওয়া এবং কাফন-দাফনে সহায়তার কঠিন মুহূর্তে তিনি ও তাঁর সহযোগীরা মানুষের পাশে ছিলেন। এ ছাড়া বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় প্রয়োজনীয় সামগ্রীসহ নানা সহায়তা তিনি দিয়ে আসছেন।

নিজের নির্বাচনী ভাবনা তুলে ধরে রাসেল মাহমুদ বলেন, “আমি এলাকার মানুষের সঙ্গে থেকে তাঁদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। ধুনট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে কাজ করতে চাই। আমি মনে করি, জনপ্রতিনিধিত্ব হলো মানুষের প্রতি দায়িত্ব ও জবাবদিহি। সবার মতামত, সহযোগিতা ও ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, এলাকার তরুণদের ইতিবাচক অংশগ্রহণ এবং সাধারণ মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে কাজ করার পরিকল্পনা রয়েছে ,তার মতে টাকার বিনিময়ে ভোট দেওয়া নয়, বরং সুস্থ নেতৃত্ব গড়তে ভোটারদের সচেতন হতে হবে। তাঁর বক্তব্য, সৎ ও যোগ্য মানুষকে নির্বাচিত করতে পারলেই এলাকার প্রকৃত উন্নয়ন সম্ভব।

ধুনট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডটি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। এই ওয়ার্ডের মধ্যে রয়েছে ধুনট থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মহিলা কলেজ, দাখিল মাদ্রাসা ও কওমি মাদ্রাসা। প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ এসব প্রতিষ্ঠানে আসেন। ফলে নাগরিক সেবা, পরিচ্ছন্নতা ও যান চলাচলের বিষয়গুলো এ ওয়ার্ডের জন্য বাড়তি গুরুত্ব বহন করে।

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তাঁর এই আগ্রহ স্থানীয় পর্যায়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Public Voice

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ধুনট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আগ্রহী রাসেল মাহমুদ

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত