জাতীয়জাতীয়

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, তদন্তে কমিটি গঠন

জাপানের নারিতা থেকে উড্ডয়নে বিলম্বের ঘটনায় প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। ৩০ অক্টোবর, শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। কমিটি গঠন করার পাশাপাশি তাদের দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং)-কে। এছাড়া কমিটির সদস্য হিসেবে থাকছেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) এবং ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)। ব্যবস্থাপক (আইনবিষয়ক) সদস্যসচিব হিসেবে কাজ করবেন।

কমিটির ওপর দায়িত্ব পড়েছে উড়োজাহাজের কারিগরি ত্রুটির আসল কারণ ও ধরণ উদ্ঘাটন করা। একই সঙ্গে উড়োজাহাজের উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করার পদক্ষেপ এবং এই ফ্লাইট বিলম্বের কারণে যাত্রীদের ভোগান্তি ও বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর কী প্রভাব পড়েছে, তা পর্যালোচনা করতে বলা হয়েছে।

এর আগে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর ফ্লাইট বিজি ৩৭৭ কারিগরি ত্রুটির কবলে পড়ে। এতে নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে ৫ ঘণ্টা বিলম্বে ফ্লাইটটি যাত্রা শুরু করে। বিমানের ইঞ্জিনিয়ারিং টিম ও জাপানের টেকনিশিয়ানদের যৌথ প্রচেষ্টায় ত্রুটি সারানোর পর বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে বিমানটি পুশব্যাক করে। পরবর্তীতে ৭টা ৫৫ মিনিটে ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে উড্ডয়ন করে।

Public Voice

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, তদন্তে কমিটি গঠন

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত