জাতীয়জাতীয়

তাহসিফ সাউরি রহস্য: পিবিআইয়ের অভিযানে উদ্ধার ব্যবহৃত মোটরসাইকেল

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের রহস্যজনক মৃত্যু ও মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় তার বন্ধু দীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর (২৮) ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে এটি উদ্ধার করা হয়, যা তার লাশ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূরে ছিল। পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল এই তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত মোটরসাইকেলটি তাহসিফের কিনা, তা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় আহমেদ শাহরিয়ার রেজা দীপ নামের এক ব্যক্তির সঙ্গে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ।

পরে তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে বৃহস্পতিবার রাতে দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই ঢাকা মেট্রো উত্তর। তাকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। মোস্তফা কামাল বলেন, দীপকে হেফাজতে পাওয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত প্রকাশ করতে রাজি হননি তিনি। বর্তমানে দীপের দেওয়া তথ্যের সত্যতা যাচাই করছে পিবিআই।

Public Voice

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


তাহসিফ সাউরি রহস্য: পিবিআইয়ের অভিযানে উদ্ধার ব্যবহৃত মোটরসাইকেল

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর (২৮) ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে এটি উদ্ধার করা হয়, যা তার লাশ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূরে ছিল। পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল এই তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত মোটরসাইকেলটি তাহসিফের কিনা, তা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় আহমেদ শাহরিয়ার রেজা দীপ নামের এক ব্যক্তির সঙ্গে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ।

পরে তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে বৃহস্পতিবার রাতে দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই ঢাকা মেট্রো উত্তর। তাকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। মোস্তফা কামাল বলেন, দীপকে হেফাজতে পাওয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত প্রকাশ করতে রাজি হননি তিনি। বর্তমানে দীপের দেওয়া তথ্যের সত্যতা যাচাই করছে পিবিআই।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত