অগ্নিকান্ড
বৈদ্যুতিক মিটারের সংযোগে বিকট শব্দ, এরপর মুহূর্তেই আগুনের লেলিহান শিখা। দাহ্য পদার্থ পলিথিন থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে গুদামে থাকা সব মালামাল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি গ্রামের জে.কে.বি ইটভাটার সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গুদাম মালিক আবুল হোসেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে বেলকুচি গ্রামের কোরবান আলীর ছেলে রফিকুল ইসলাম পণ্ডিতের কাছ থেকে একটি ঘর ভাড়া নেন ঢাকার কামরাঙ্গীরচরের ইসলামনগর গ্রামের কালু মিয়ার ছেলে আবুল হোসেন। সেখানে তিনি নিষিদ্ধ পলিথিনের গুদাম গড়ে তোলেন। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে পলিথিন সংগ্রহ করে ঢাকায় বিক্রি করতেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় গুদামে ছয়জন নারী শ্রমিকসহ কাজ করছিলেন আবুল হোসেন। হঠাৎ পাশের বৈদ্যুতিক মিটার সংযোগে বিকট শব্দ হয়। এর পরপরই গুদামে আগুন ধরে যায়। পলিথিনে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে শ্রমিকরা গুদাম থেকে বেরিয়ে আসেন। মুহূর্তের মধ্যে আগুনে পুরো গুদাম পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
গুদাম মালিক আবুল হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে তিনি গুদামেই কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে আগুন দেখতে পান। কিছু বুঝে ওঠার আগেই সব মালামাল পুড়ে যায়। এতে তাঁর প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার জহুরুল ইসলাম এ বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। তিনি জানান, এ বিষয়ে বগুড়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেবেন।
M

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬