অন্যান্য
চিলমারীতে ইউনিয়ন পর্যায়ে বিএনপি'র সম্ভাব্য পকেট কমিটি গঠনের অপচেষ্টা রোধকল্পে উপজেলা সদর ইউনিয়ন থানাহাট এর সাবেক কর্মী ও নেতৃবৃন্দের আহ্বানে গত রবিবার থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানাহাট ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতা-কর্মী ও রমনা এবং রাণীগঞ্জের অসংখ্য নেতা-কর্মী এ সভায় উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেছেন। জানাযায়, বিএনপি চিলমারী উপজেলা শাখার আহব্বায়ক কমিটি গঠনের পর থেকে এ পর্যন্ত চরাঞ্চলের তিনটি ইউনিয়ন নয়ারহাট, অষ্টমীরচর ও চিলমারী ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠনে ব্যাপক অনিয়ম এবং স্বেচ্ছাচারীতার মাধ্যমে পকেট কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটিতে অর্থের বিনিময়ে পতিত আওয়ামীলীগের সক্রিয় কর্মীদের বিভিন্ন পদে স্থান পাওয়ার অভিযোগ রয়েছে। ফলে দলের গঠনতন্ত্রকে তোয়াক্কা না করেই বিএনপি চিলমারী উপজেলা শাখার নেতৃবৃন্দের কর্মকান্ডে দলের ভিতরে অসন্তোষ চলছে। অপর দিকে কাইম অঞ্চলের বাকি তিনটি ইউনিয়ন থানাহাট, রমনা ও রাণীগঞ্জে স্বচ্ছ ভাবে আহ্বায়ক কমিটি গঠন নিয়ে নেতা-কর্মীদের মাঝে তোড়জোড় শুরু হয়েছে। থানাহাট ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক আব্দুল মালেক বলেন, আমরা দূর্দীনের কর্মীরা আজও ত্যাগ স্বীকার করে চলছি, আগামীর কমিটি গুলোতে যোগ্য ও ত্যাগীদের স্থান দেওয়ার জন্য জোর দাবী করছি। তিনি আরো দাবী করেন, ১৭ বছরে যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহন করেননি তারাই আজ বড় দাপটে রয়েছে। কর্মীদের অনেকেই অভিযোগ করেন যে, উপজেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ তাদের অসাধু কায়দায় আওয়ামী সুবিধা ভোগীদের নিয়ে কমিটি গঠনের অপচেষ্টা চালাচ্ছেন। শুধু তাই নয় আহ্বায়ক কমিটির জনৈক নেতা কর্তৃক মহিলা দলের নেতৃবৃন্দকে হেয় করে হীন মন্তব্যের জোরালো প্রতিবাদ করে উপস্থিত সকলেই তিব্র নিন্দা জানিয়েছেন। রমনা ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক, দুলাল মিয়া বলেন, আমরা বিগত ১৭ বছর ধরে মামলা,হামলার শিকার হয়ে আজও টিকে আছি, অথচ আজ আমাদের মূল্যায়ন নেই। তিনি দাবী করেন যে, বাকি তিন ইউনিয়নের কমিটিতে অবশ্যই সাবেক নেতাকর্মীদেরকে দায়িত্ব দিতে হবে।
বিএনপি চিলমারী উপজেলা শাখার আহব্বায়ক আব্দুল বারী সরকার জানান, আগের তিনটি ইউনিয়নের কমিটি গঠনে কিছুটা ব্যত্যয় ঘটলেও বাকি তিন ইউনিয়নের কমিটি গঠনে সকলের অ্যশগ্রহন নিশ্চিত করেই দূর্দিনের নেতা-কর্মীদেরকে দায়িত্ব প্রদান করা হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানাহাট ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি অসীম মিয়া। এসময় দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন বিএনপি চিলমারী উপজেলা শাখার আহব্বায়ক আব্দুল বারী সরকার, বিএনপি মহিলা দলের সভাপতি ফেরদৌসী জান্নাত চায়না, সাধারন সম্পাদক জেয়ারা বেগম রোজি, বিএনপি মৎস জীবি দলের চিলমারী উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন, বিএনপি কৃষক দল কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহব্বায়ক মাহমুদুল হাসান বাবু, বিএনপির চিলমারী উপজেলা শাখার সাবেক সাধারন সম্পাদক সাহেব আলী প্রমূখ।
সভা পরিচালনায় করেন বিএনপি চিলমারী উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য বাবুল মন্ডল।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬