দুর্নীতিদুর্নীতি

উলিপুরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ! ইউপি সদস্যের বিরুদ্ধে।

Site icon

কুড়িগ্রামের উলিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। প্রায় সাড়ে তিন বছর ধরে সরকারি খাদ্যসহায়তা থেকে বঞ্চিত থাকার অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন মোছা. আম্বিয়া বেগম নামে এক নারী।

অভিযুক্ত ইউপি সদস্যের নাম মো. বাবলু। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

অভিযোগ সূত্রে জানা যায়, আম্বিয়া বেগম দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় জোলাপাড়া গ্রামের আয়নাল হকের স্ত্রী। তার শাশুড়ি মোছা. আমেনা বেগমের নামে খাদ্যবান্ধব কর্মসূচির একটি কার্ড রয়েছে। কার্ড নম্বর ১৬৯। প্রায় সাড়ে তিন বছর আগে আমেনা বেগম মারা যাওয়ার পর ওই কার্ডে দুই-তিনবার চাল উত্তোলন করা হয়।

পরবর্তী সময়ে কার্ডের নাম পরিবর্তন করে স্বামী অথবা নিজের নামে করে দেওয়ার আশ্বাস দিয়ে ইউপি সদস্য মো. বাবলু তাদের জাতীয় পরিচয়পত্র, ছবি ও খাদ্যবান্ধব কর্মসূচির মূল কার্ডটি নিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আম্বিয়া বেগমের অভিযোগ, দীর্ঘদিন পার হলেও কার্ডের নাম পরিবর্তন করে দেওয়া হয়নি। বরং এ বিষয়ে বারবার যোগাযোগ করলে ইউপি সদস্য তাকে জানান, তার শাশুড়ির নামে থাকা কার্ডটি বাতিল হয়ে গেছে। ফলে মূল কার্ড না থাকায় তিনি চাল উত্তোলন করতে পারেননি।

পরবর্তীতে সন্দেহ হলে শাশুড়ির জাতীয় পরিচয়পত্র নিয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে যোগাযোগ করেন তিনি। সেখানে গিয়ে জানতে পারেন, আমেনা বেগমের নামে থাকা খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডটি এখনো চালু রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বর্তমানে ওই এলাকার নতুন ডিলার মো. শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে আম্বিয়া বেগম জানতে পারেন, তার শাশুড়ির নামে থাকা কার্ডের বিপরীতে চাল উত্তোলন করে আসছেন ইউপি সদস্য বাবলু। এতে গত সাড়ে তিন বছর ধরে সরকারি খাদ্যসহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি।

আম্বিয়া বেগম জানান, তার স্বামী ও পরিবারের একজন প্রতিবন্ধী সদস্য থাকা সত্ত্বেও তারা দীর্ঘদিন ধরে সরকারি এই খাদ্যসহায়তা থেকে বঞ্চিত। এতে পরিবারটি আর্থিক ও খাদ্যসংকটে পড়েছে। তার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করায় তিনি নিজেই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন।

এ ঘটনায় দীর্ঘদিনের বকেয়া চালের ক্ষতিপূরণ, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এদিকে, সরকারি খাদ্যসহায়তা নিয়ে এমন অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন

Public Voice

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

উলিপুরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ! ইউপি সদস্যের বিরুদ্ধে।

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত