বিএনপিবিএনপি

“জবাবদিহি হোক, অপমান নয়”— এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

শেয়ার করুন
অ+ অ-
“জবাবদিহি হোক, অপমান নয়”— এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু
সংগৃহীত

সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রাতিষ্ঠানিক মর্যাদা ও মানবিক সম্মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন লুৎফুল্লাহেল মাজেদ এমপি।

সম্প্রতি তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক ইংরেজি পোস্টে তিনি লিখেছেন এবং উক্ত পোস্টটির বঙ্গানুবাদ পাঠকদের জন্য তুলে ধরা হলো- কোনো সরকারি কর্মকর্তা ভুল করলে প্রশ্ন করা, ব্যাখ্যা চাওয়া এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার অধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রয়েছে। তবে প্রকাশ্যে কোনো কর্মকর্তাকে অপমান করাকে তিনি জবাবদিহি নিশ্চিত করার উপযুক্ত পদ্ধতি হিসেবে দেখেননি।

পোস্টে তিনি উল্লেখ করেন, একজন সরকারি কর্মকর্তা কোনো মন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী নন; তিনি প্রজাতন্ত্রের কর্মচারী। একইভাবে একজন মন্ত্রীও প্রজাতন্ত্রেরই একজন সেবক এবং জনগণের পক্ষ থেকে সাময়িকভাবে রাজনৈতিক ক্ষমতার দায়িত্বপ্রাপ্ত।

লুৎফুল্লাহেল মাজেদ এমপির ভাষ্য অনুযায়ী, কর্মকর্তা ভুল করলে তা সংশোধনের সুযোগ দেওয়া উচিত, দায়িত্বে অবহেলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এবং দুর্নীতির ক্ষেত্রে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া উচিত। তবে কোনো কর্মকর্তা সৎভাবে দায়িত্ব পালন করতে গিয়ে অনিচ্ছাকৃত ভুল করলে তাকে অপমান না করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, একজন কর্মকর্তাকে প্রকাশ্যে অপমান করার প্রভাব শুধু ওই ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না; এর ফলে প্রশাসনের অন্য কর্মকর্তাদের মধ্যেও নেতিবাচক বার্তা যেতে পারে। এতে তারা দায়িত্ব নেওয়া, প্রশ্ন করা বা স্বাধীনভাবে মত প্রকাশের পরিবর্তে নিজেদের নিরাপত্তা নিয়েই বেশি উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন।

পোস্টে তিনি নেতৃত্বের প্রকৃত শক্তি নিয়ে বলেন, কোনো অধস্তন কর্মকর্তাকে জোরালোভাবে ধমক দেওয়ার মধ্যে একজন মন্ত্রীর মহত্ত্ব প্রকাশ পায় না। বরং ন্যায়সংগত, সংযত ও দায়িত্বশীলভাবে ক্ষমতা প্রয়োগের মধ্যেই প্রকৃত নেতৃত্বের পরিচয় নিহিত।

তিনি আরও উল্লেখ করেন, মন্ত্রীর পদ সাময়িক হলেও রাষ্ট্রের প্রশাসনিক প্রতিষ্ঠান স্থায়ী। প্রজাতন্ত্র কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। মন্ত্রী ও সরকারি কর্মকর্তা—উভয়েই জনগণের অর্পিত দায়িত্বের আমানতদার।

পোস্টের শেষাংশে তিনি কর্তৃত্বকে ঔদ্ধত্যের সঙ্গে, জবাবদিহিকে অপমানের সঙ্গে এবং নেতৃত্বকে ভয় দেখানোর সঙ্গে এক করে না দেখার আহ্বান জানান।

তাঁর বক্তব্যের মূলকথা—ক্ষমতা প্রয়োগ হোক, তবে তার সঙ্গে থাকুক মানবিকতা, প্রাতিষ্ঠানিক মর্যাদা ও জবাবদিহির সঠিক ভারসাম্য।

Public Voice

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

“জবাবদিহি হোক, অপমান নয়”— এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত