বিএনপি
নেত্রকোণার কেন্দুয়ায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
এ সময় তিনি সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেছেন, সরকারের ভালো-মন্দ কাজের গঠনমূলক সমালোচনা সংবাদমাধ্যমে তুলে ধরতে হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ‘গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত সাংবাদিকতা’ প্রতিপাদ্যে কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এর আগে কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুম অডিটোরিয়ামে স্থানীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর উদ্যোগে পরিচালিত ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’-এর ওরিয়েন্টেশন ক্লাস এবং এসএসসি/দাখিল পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠান শেষে তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় সভায় স্থানীয় সাংবাদিক, বিএনপি নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।
সভায় গ্রামবাংলার মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নচিত্র গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা, পেশাগত দায়িত্ব এবং স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিয়ে আলোচনা হয়। মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথাও তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার সংবাদমাধ্যমের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, “আমি সংবাদমাধ্যমের ওপর কখনো হস্তক্ষেপ করি নাই।” সরকারের ভালো-মন্দ কাজের গঠনমূলক সমালোচনা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সমালোচনার মাধ্যমে সরকারের কাজে স্বচ্ছতা ও সহযোগিতা আরও বাড়বে।
তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিদ্বেষপ্রসূত, অর্ধসত্য কিংবা মনগড়া তথ্য পরিহারের আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কেউ কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন; কিন্তু সংবাদ প্রকাশের সময় সাংবাদিকদের স্বাধীনতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, গ্রামবাংলার মানুষের কথা, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি উন্নয়ন ও জনস্বার্থের বিষয়গুলোও সাংবাদিকদের গুরুত্বের সঙ্গে গণমাধ্যমে তুলে ধরতে হবে।
সভায় স্থানীয় সাংবাদিকরা কেন্দুয়া অঞ্চলের সাংবাদিকতার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা তুলে ধরেন। মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় সাংবাদিকতা আরও দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬