আইন-আদালতআইন-আদালত

সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ আসামি

মৌলভীবাজারের জুড়ীতে পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জুড়ী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন-বিল্লাল হোসেন (হরিরামপুর), আল আমিন ও জুবায়ের হোসেন জিবলু (চম্পকলতা), আঃ আহাদ (পশ্চিমভবানীপুর), সাইদুল ইসলাম (বজিটিলা), সবুজ মিয়া (মনতৈল) এবং জাহিদুল ইসলাম বিজয় (দক্ষিণ জাংগীরাই)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন জিআর ০৮/২৩ (জুড়ী) মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। অপর ছয়জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি।

অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জুড়ী থানা পুলিশ নিশ্চিত করেন।

Public Voice

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের জুড়ীতে পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জুড়ী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন-বিল্লাল হোসেন (হরিরামপুর), আল আমিন ও জুবায়ের হোসেন জিবলু (চম্পকলতা), আঃ আহাদ (পশ্চিমভবানীপুর), সাইদুল ইসলাম (বজিটিলা), সবুজ মিয়া (মনতৈল) এবং জাহিদুল ইসলাম বিজয় (দক্ষিণ জাংগীরাই)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন জিআর ০৮/২৩ (জুড়ী) মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। অপর ছয়জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি।

অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জুড়ী থানা পুলিশ নিশ্চিত করেন।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত