জাতীয়জাতীয়

খাগড়াছড়ি,রামগড় স্থলবন্দর উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রামগড় স্থলবন্দর উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

খাগড়াছড়ি,রামগড় স্থলবন্দর উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রামগড়,প্রতিনিধি | ০২ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়ি,রামগড় বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রজেক্ট-১ এর আওতায় খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের উন্নয়ন কাজের জন্য অধিগ্রহণকৃত জায়গা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে রামগড়ে এ সভা হয়।

সভায় প্রকল্পের আওতায় বন্দরের অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ প্রক্রিয়া এবং স্থানীয় জনগণের ক্ষতিপূরণ ও পুনর্বাসন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি জনাব জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ। তারা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করে দ্রুত উন্নয়ন কাজ শুরুর দাবি জানান।

এছাড়াও সভায় বিরোধী দল নাগরিক পার্টি-এনসিপির প্রধান সমন্বয়কারী মো. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। তিনি বলেন, রামগড় স্থলবন্দরের উন্নয়ন হলে এ অঞ্চলের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে। তবে জমি অধিগ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বাংলাদেশ-ভারত সীমান্তে অবস্থিত রামগড় স্থলবন্দরের আধুনিকায়ন হলে খাগড়াছড়ি সহ পার্বত্য অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

সভা শেষে স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, সকলের মতামতের ভিত্তিতে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়ি,রামগড় স্থলবন্দর উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত