অপরাধ
ময়মনসিংহের মুক্তাগাছায় পরিত্যক্ত একটি ভবন থেকে একটি বিদেশি রিভলবারসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, ময়মনসিংহের সদর কোম্পানির একটি অভিযানিক দল।
উপজেলার পয়রাকান্দি ৬ নম্বর ওয়ার্ডে ওয়াপদার একটি পরিত্যক্ত ভবনে গত বুধবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মীর ইশতিয়াক আমিন।
র্যাব-১৪ সূত্রে জানা যায়,গোপন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ র্যাবের একটি অভিযানিক দল ওই পরিত্যক্ত ভবনে অভিযান চালায়। এ সময় ভবনের ভেতরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবারসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও আলামতের মধ্যে রয়েছে—একটি বিদেশি রিভলবার,একটি সুইচ গিয়ার চাকু,একটি ক্রিজ (ধারালো অস্ত্র),একটি হ্যাকসো ব্লেড এবং একটি চাপাতি। উদ্ধারকৃত আলামতের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
তবে অভিযানের সময় এসব অস্ত্রের সঙ্গে কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়েছে কি না?সে বিষয়ে র্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য এখনো জানানো হয়নি। তবে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন,এবিষয়ে তদন্ত চলমান রয়েছে।
র্যাব জানায়,উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহের মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
অস্ত্র উদ্ধার,মাদক নির্মূল ও অপরাধ দমনে র্যাবের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ময়মনসিংহ র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মীর ইশতিয়াক আমিন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬