শিক্ষা
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল ও আলিম স্তরে প্রচলিত ‘সাধারণ শাখা’র নাম পরিবর্তন করে ‘মানবিক শাখা’ করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বোর্ড জানিয়েছে, শুধু শাখার নাম পরিবর্তন করা হয়েছে। শিক্ষাক্রম, পাঠ্যসূচি, বিষয় কাঠামো, নম্বর, মূল্যায়ন পদ্ধতি, পরীক্ষা-সংক্রান্ত নিয়ম বা শিক্ষাগত যোগ্যতায় কোনো পরিবর্তন আসবে না।
২০২৭ সাল থেকে দাখিল ও আলিম পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণকারীদের ক্ষেত্রে একাডেমিক, দাপ্তরিক ও প্রশাসনিক সব কার্যক্রমে ‘সাধারণ শাখা’র পরিবর্তে ‘মানবিক শাখা’ নাম ব্যবহার করতে হবে।
তবে ইতোমধ্যে ‘সাধারণ শাখা’ নামে যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, তাদের ক্ষেত্রে আগের নামই বহাল থাকবে।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬