অপরাধঅপরাধ

গুদাম থেকে ২১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর জেল

দিনাজপুর সদর উপজেলার পুলহাট বিসিক এলাকায় ফুয়াদ ইন্ডাস্ট্রিজ হাসকিং মিলের গোডাউন থেকে জব্দ করা ২১৭ বস্তা রাসায়নিক সার। ছবি: সংগৃহীত

দিনাজপুর সদর উপজেলার পুলহাট বিসিক এলাকায় একটি হাসকিং মিলের গোডাউন থেকে অবৈধভাবে মজুত করা ২১৭ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মনোহর আলম নামে এক খুচরা সার ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন শরীফের নেতৃত্বে পুলহাট এলাকার ফুয়াদ ইন্ডাস্ট্রিজ হাসকিং মিলে অভিযান চালানো হয়।

অভিযানকালে প্রশাসনের কর্মকর্তারা দেখতে পান, গোডাউনে মজুত রাখা সার একটি ট্রাক্টরে তোলা হচ্ছে। পরে গোডাউনে তল্লাশি চালিয়ে ২১৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় মনোহর আলমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

সাজাপ্রাপ্ত মনোহর আলম দিনাজপুর সদর উপজেলার রামসাগর এলাকায় দীর্ঘদিন ধরে খুচরা সার ব্যবসা করে আসছিলেন।

প্রশাসনের কর্মকর্তারা জানান, কৃষকদের জন্য বরাদ্দ করা সার অবৈধভাবে মজুত করে বাইরে সরবরাহের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছিল। জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা, কোতোয়ালি থানা পুলিশের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Public Voice

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

গুদাম থেকে ২১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর জেল

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত