মানবতা
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আব্দুস সালামের বড় মেয়ে জাকিয়া (১৮) গত ৭–৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। জাকিয়া মানসিক প্রতিবন্ধী হওয়ায় তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৭–৮ দিন আগে জাকিয়া বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। মেয়েকে ফিরে পেতে অসহায় হয়ে পড়েছেন তার বাবা আব্দুস সালাম।
নিখোঁজ জাকিয়ার সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি তাকে কোথাও দেখতে পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
আব্দুস সালাম (জাকিয়ার বাবা)
মোবাইল: ০১৩৩১-০৭৬৫৬৬
জাকিয়ার সন্ধান পেতে সংবাদটি বেশি বেশি শেয়ার করে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন তার পরিবার।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬