শিক্ষা
নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকার শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’-এর ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টা ৪০ মিনিটে কেন্দুয়া ও আটপাড়ার চারটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালীর সার্বিক পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কেন্দুয়া পৌরসভার সায়মা শাহজাহান একাডেমি কেন্দ্রে ৮১২ জন, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৫৩ জন, আটপাড়া সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ৪৭০ জন এবং তেলিগাতী বিএমএইচকে একাডেমি কেন্দ্রে ৫১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। চারটি কেন্দ্রে মোট ২ হাজার ৪৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
সায়মা শাহজাহান একাডেমি কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম এবং হল সুপারের দায়িত্ব পালন করেন কাউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন। সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র সচিব ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান এবং হল সুপার ছিলেন রওশন ইজদানী একাডেমির প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন।
আটপাড়া সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন খিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল আলম এবং হল সুপারের দায়িত্ব পালন করেন বাউশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক। তেলিগাতী বিএমএইচকে একাডেমি কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন ইকুরাটিয়া আনোয়ারা আব্দুল আজিজ তালুকদার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল আলম এবং হল সুপারের দায়িত্ব পালন করেন নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল করিম।
সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার্থে কেন্দুয়া ও আটপাড়ার শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় আগ্রহ বাড়াতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে সম্মানিত শিক্ষকবৃন্দের আন্তরিক সহযোগিতায় একই সময়ে কেন্দুয়া ও আটপাড়ায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় আমি সবার প্রতি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, সরকারি সম্মানী ভাতা থেকে ইমাম-মুয়াজ্জিনদের জন্য নির্ধারিত অর্থ দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি কেন্দুয়া ও আটপাড়ার রাস্তাঘাট উন্নয়নেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। এ কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের কেন্দুয়া উপজেলা কমিটির আহ্বায়ক ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান এবং আটপাড়া উপজেলা কমিটির আহ্বায়ক ও খিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল আলম বলেন, “শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানো এবং শিক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।”
তাদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় আগ্রহী করে তোলার পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবনে তাদের আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬