দূর্ঘটনাদূর্ঘটনা

বাসের ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিফার মর্মান্তিক মৃত্যু

স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কা, প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিফার ফুলবাড়ীতে ঘাতক বাস আটক, চালক-হেলপার পলাতক ক্ষুব্ধ এলাকাবাসীর সড়ক অবরোধ।

 দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের ধাক্কায় শিফা নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে শহরের বটতলী এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিফা ফুলবাড়ী নর্থ পয়েন্ট বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার উত্তর সুজাপুর ডাড়ারপাড় এলাকার ইস্তামুল ও রিক্তা দম্পতির মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মা ও ছোট বোনের সঙ্গে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় শিফা। বটতলী এলাকায় সড়ক পার হওয়ার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় দিনাজপুর থেকে ছেড়ে আসা শাহী পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয়। এতে শিফা সড়কে ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করে।

এ সময় স্থানীয়রা বাসটির পিছু ধাওয়া করে ঢাকামোড় এলাকায় সেটি আটক করেন। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে যায়।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসানের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন স্থানীয়রা।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পরিবারের সঙ্গে কথা বলে নিহত শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Public Voice

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বাসের ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিফার মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

 দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের ধাক্কায় শিফা নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে শহরের বটতলী এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিফা ফুলবাড়ী নর্থ পয়েন্ট বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার উত্তর সুজাপুর ডাড়ারপাড় এলাকার ইস্তামুল ও রিক্তা দম্পতির মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মা ও ছোট বোনের সঙ্গে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় শিফা। বটতলী এলাকায় সড়ক পার হওয়ার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় দিনাজপুর থেকে ছেড়ে আসা শাহী পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয়। এতে শিফা সড়কে ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করে।

এ সময় স্থানীয়রা বাসটির পিছু ধাওয়া করে ঢাকামোড় এলাকায় সেটি আটক করেন। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে যায়।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসানের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন স্থানীয়রা।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পরিবারের সঙ্গে কথা বলে নিহত শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত