অর্থনীতি-ব্যাবসাঅর্থনীতি-ব্যাবসা

জাতীয় মৎস্য সপ্তাহে মুক্তাগাছায় বর্ণাঢ্য র্্যালী, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় মৎস্য সপ্তাহে মুক্তাগাছায় বর্ণাঢ্য র্্যালী , পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজ ১৬/০৮/২০২৬ ইং তারিখ, রবিবার। "জাতীয় মৎস্য পক্ষ-২০২৬" উদযাপন উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছায় বর্ণাঢ্য র্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫০, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ জাকির হোসেন। মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহম্মেদ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব মোহাম্মদ জাকির হোসেন বলেন, মৎস্য সম্পদ বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। মুক্তাগাছায় মৎস্য চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং স্থানীয় মৎস্য চাষিদের সব ধরনের সরকারি সহযোগিতা প্রদান নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে স্থানীয় জলাশয়ে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়। আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল মৎস্য খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ এলাকার মৎস্য খামার ও হ্যাচারি মালিকগণ উপস্থিত ছিলেন।

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় মৎস্য সপ্তাহে মুক্তাগাছায় বর্ণাঢ্য র্্যালী, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

আজ ১৬/০৮/২০২৬ ইং তারিখ, রবিবার। "জাতীয় মৎস্য পক্ষ-২০২৬" উদযাপন উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছায় বর্ণাঢ্য র্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫০, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ জাকির হোসেন। মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহম্মেদ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব মোহাম্মদ জাকির হোসেন বলেন, মৎস্য সম্পদ বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। মুক্তাগাছায় মৎস্য চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং স্থানীয় মৎস্য চাষিদের সব ধরনের সরকারি সহযোগিতা প্রদান নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে স্থানীয় জলাশয়ে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়। আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল মৎস্য খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ এলাকার মৎস্য খামার ও হ্যাচারি মালিকগণ উপস্থিত ছিলেন।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত