ক্যাম্পাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে নোটিশ প্রত্যাহার করাসহ ক্যান্টিন পরিচালনার দায়িত্ব ফিরে পাচ্ছেন হেলাল উদ্দিন। তবে আরো সতর্ক ও মনোযোগী হয়ে শিক্ষার্থীদের জন্য খাবার পরিবেশনে গুরুত্বারোপ করে নির্দেশনা দেওয়া হয়েছে চবি প্রশাসন থেকে।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে চবি উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চাকসু নেতৃবৃন্দের পক্ষ থেকে।
জানা যায়, গত শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ‘শিক্ষার্থীদের আপত্তি সত্ত্বেও চবিতে ক্যান্টিন পরিচালককে সরিয়ে দিচ্ছে হল প্রশাসন’ শিরোনামে পাবলিকভয়েস২৪.কম সংবাদ প্রকাশ করে তার ওয়েবসাইটে। এরপরই শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ রবিবার জরুরি আলোচনা সভা আহ্বান করেন। আলোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী চবি শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হেলাল উদ্দিনকে ক্যান্টিন পরিচালনার সুযোগ দেওয়া হয়।
চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনায় এ.এফ রহমান ও আলাওল হল ক্যান্টিন মালিককে পুনরায় সুযোগ দেওয়া হয়েছে।’

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬