কৃষিকৃষি

চিলমারীতে তিন দিনব্যাপী জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন

 চিলমারীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় মৎস্যপক্ষ ২০২৬। ‘রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন নানা আয়োজনে মৎস্য সম্পদের উন্নয়ন ও সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

গতকাল রোববার  উদ্বোধনী দিনের কর্মসূচির মধ্য দিয়ে সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে এক বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলি শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার মাহমুদুল হসান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃবদরুজ্জামান রানা। এসময় বক্তব্য দেন চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আঃ বারি সরকার, চিলমারী উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্ররায় উপজেলা সমবায় অফিসার, সাখাওয়াত হোসেন,সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে তিন জন সফল মৎসচাষী শামসুদ্দিন সরকার, নজরুল ইসলাম ও আলম বাদশাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

চিলমারীতে তিন দিনব্যাপী জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

 চিলমারীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় মৎস্যপক্ষ ২০২৬। ‘রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন নানা আয়োজনে মৎস্য সম্পদের উন্নয়ন ও সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

গতকাল রোববার  উদ্বোধনী দিনের কর্মসূচির মধ্য দিয়ে সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে এক বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলি শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার মাহমুদুল হসান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃবদরুজ্জামান রানা। এসময় বক্তব্য দেন চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আঃ বারি সরকার, চিলমারী উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্ররায় উপজেলা সমবায় অফিসার, সাখাওয়াত হোসেন,সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে তিন জন সফল মৎসচাষী শামসুদ্দিন সরকার, নজরুল ইসলাম ও আলম বাদশাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত