দূর্ঘটনাদূর্ঘটনা

খাগড়াছড়ি,রামগড় উপজেলার মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে যাত্রীরা

রামগড় উপজেলার মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা

খাগড়াছড়ি,রামগড় উপজেলার মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে যাত্রীরা

১৩/০৮/২০২৬:বৃহস্পতিবার 

বর্ষা শুরু হতেই খাগড়াছড়ি-ফেনী মহাসড়ক ও রামগড় উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলোর নাজুক অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ জনগণ।

রামগড় পৌরসভা থেকে রামগড় মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের অবস্থা অত্যন্ত খারাপ। সামান্য বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। গত বছর বর্ষায় জলাবদ্ধতার প্রতিবাদে উপজেলা পৌর বিএনপির সহ-সভাপতি ও কমিশনার মোহাম্মদ হারুন সড়কের ওপর ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছিলেন।

এছাড়া রামগড় আন্তর্জাতিক টার্মিনাল সংলগ্ন স্কেল থেকে বাগান বাজার সড়কের ব্রিজ পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রামগড়-ঢাকা সড়ক দিয়ে প্রতিদিন শত শত ট্রাক, বাস ও সিএনজি চলাচল করলেও সংস্কারের অভাবে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয় চালক ও পরিবহন শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, খানাখন্দ ও কাদার কারণে প্রতিনিয়ত গাড়ি বিকল হচ্ছে। দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। জরুরি রোগী নিয়ে অ্যাম্বুলেন্স চলাচলেও বিলম্ব হচ্ছে।

রামগড় উপজেলার এয়ার আহমেদ নামের এক ব্যক্তি সড়কের এমন বেহাল দশা দেখে মনঃক্ষুণ্ন হয়ে উপজেলা নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়ি,রামগড় উপজেলার মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে যাত্রীরা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত