প্রবাসপ্রবাস

রুশ বাহিনীর প্রতারণায় ইউক্রেন কারাগারে বন্দি সুন্দরগঞ্জের রিমেল

রিমেলসহ পরিবারের ছবি

অভাবের সংসারে একটু সুখের আশায় রাশিয়া পাড়ি জমিয়েছিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী  ইউনিয়নের সৈয়দ আলীর ছেলে রিমেল(২০) মিয়া। পরিবারের আশা ছিল বিদেশে গিয়ে অর্থ উপার্জন করে সংসারের অভাব অনাটন দূর করে স্বাবলম্বী হবে কিন্তু ভাগ্যে সহায় হয়নি। ভালো বেতন ও রাশিয়ার নাগরিকত্বের প্রলোভনে রুশ সেনাবাহিনীতে যুক্ত হন এবং পরে রুশ বাহিনী মাত্র তিন দিনের প্রশিক্ষণ শেষে ইউক্রেন যুদ্ধে পাঠিয়ে দেন। বর্তমানে রিমেল ইউক্রেনিয় বাহিনীর হাতে যুদ্ধ বন্দী অবস্থায় আটক আছেন। রাশিয়ায় নির্মাণ শ্রমিক হিসাবে ৫/৬ মাস কাজ করার পর ভিসা জটিলতায় কাজ হারিয়ে ফেলেন। বৈধভাবে রাশিয়ায় থাকার উপায় খুঁজতে গিয়ে না বুঝে রুশ ভাষা লেখা রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেন রিমেল।

প্রায় ১১ মাস রুশ বাহিনীর হয়ে দায়িত্ব পালন করার পর ৮ ডিসেম্বর ২০২৫ সালে ইউক্রেনীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। 

রিমেলর বাড়ী গিয়ে দেখা যায় খুবই মানবেতর জীবনযাপন করছে তার পরিবার। রিমেল কে বিদেশ পাঠাতে পরিবার ৬ লক্ষ টাকা ঋণ করে ছিল যা এখনো পরিশোধ হয়নি। আত্মীয়-স্বজন ও এলাকাবাসী রিমেল কে ফিরে পেতে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছেন।

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

রুশ বাহিনীর প্রতারণায় ইউক্রেন কারাগারে বন্দি সুন্দরগঞ্জের রিমেল

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

অভাবের সংসারে একটু সুখের আশায় রাশিয়া পাড়ি জমিয়েছিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী  ইউনিয়নের সৈয়দ আলীর ছেলে রিমেল(২০) মিয়া। পরিবারের আশা ছিল বিদেশে গিয়ে অর্থ উপার্জন করে সংসারের অভাব অনাটন দূর করে স্বাবলম্বী হবে কিন্তু ভাগ্যে সহায় হয়নি। ভালো বেতন ও রাশিয়ার নাগরিকত্বের প্রলোভনে রুশ সেনাবাহিনীতে যুক্ত হন এবং পরে রুশ বাহিনী মাত্র তিন দিনের প্রশিক্ষণ শেষে ইউক্রেন যুদ্ধে পাঠিয়ে দেন। বর্তমানে রিমেল ইউক্রেনিয় বাহিনীর হাতে যুদ্ধ বন্দী অবস্থায় আটক আছেন। রাশিয়ায় নির্মাণ শ্রমিক হিসাবে ৫/৬ মাস কাজ করার পর ভিসা জটিলতায় কাজ হারিয়ে ফেলেন। বৈধভাবে রাশিয়ায় থাকার উপায় খুঁজতে গিয়ে না বুঝে রুশ ভাষা লেখা রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেন রিমেল।

প্রায় ১১ মাস রুশ বাহিনীর হয়ে দায়িত্ব পালন করার পর ৮ ডিসেম্বর ২০২৫ সালে ইউক্রেনীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। 

রিমেলর বাড়ী গিয়ে দেখা যায় খুবই মানবেতর জীবনযাপন করছে তার পরিবার। রিমেল কে বিদেশ পাঠাতে পরিবার ৬ লক্ষ টাকা ঋণ করে ছিল যা এখনো পরিশোধ হয়নি। আত্মীয়-স্বজন ও এলাকাবাসী রিমেল কে ফিরে পেতে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছেন।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত