অর্থনীতিঅর্থনীতি

অ্যামোনিয়াম নাইট্রেটের চালান পৌঁছানোর পর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন পুনরায় শুরু

ভূগর্ভস্থ খনিতে পুনরায় শুরু হয়েছে পাথর উত্তোলন দীর্ঘ বিরতির পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া গ্রানাইট খনি।

প্রায় দুই মাসের অচলাবস্থার অবসান ঘটিয়ে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া গ্রানাইট খনিতে আবারও পাথর উত্তোলন শুরু হয়েছে। উৎপাদনের জন্য প্রয়োজনীয় বিস্ফোরক উপাদান অ্যামোনিয়াম নাইট্রেটের নতুন চালান দেশে পৌঁছানোর পর শনিবার সকাল থেকে খনির কার্যক্রম সচল করা হয়।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা জানান, থাইল্যান্ড থেকে আমদানি করা ৮৮ মেট্রিক টন অ্যামোনিয়াম নাইট্রেট বৃহস্পতিবার খনিতে পৌঁছায়। নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার সকাল ৬টা থেকে ভূগর্ভে বিস্ফোরণ কার্যক্রমের মাধ্যমে পুনরায় পাথর উত্তোলন শুরু হয়।

এর আগে গত ১৯ মে বিস্ফোরক উপাদানের মজুত শেষ হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। টানা ৫২ দিন পাথর উত্তোলন বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি খনিকেন্দ্রিক পরিবহন, শ্রমিক ও পাথর ব্যবসার ওপরও নেতিবাচক প্রভাব পড়ে।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন বলেন, অ্যামোনিয়াম নাইট্রেট একটি নিয়ন্ত্রিত ও স্পর্শকাতর উপাদান হওয়ায় এটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় সমুদ্রপথে আমদানি করতে হয়। বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিলম্বের কারণে চালান সময়মতো দেশে পৌঁছায়নি। ফলে উৎপাদন চালু করতে দেরি হয়েছে।

খনি সংশ্লিষ্টরা জানান, একই কারণে এর আগেও কয়েকবার উৎপাদন বন্ধ হয়েছে। নিয়মিত বিস্ফোরক সরবরাহ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব হবে বলে তাদের আশা।

দেশের একমাত্র ভূগর্ভস্থ কঠিন শিলা খনি হিসেবে মধ্যপাড়া গ্রানাইট খনি জাতীয় বিভিন্ন অবকাঠামো নির্মাণে ব্যবহৃত পাথরের অন্যতম প্রধান উৎস। উৎপাদন পুনরায় শুরু হওয়ায় নির্মাণ খাতে পাথর সরবরাহ স্বাভাবিক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Public Voice

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

অ্যামোনিয়াম নাইট্রেটের চালান পৌঁছানোর পর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন পুনরায় শুরু

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

প্রায় দুই মাসের অচলাবস্থার অবসান ঘটিয়ে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া গ্রানাইট খনিতে আবারও পাথর উত্তোলন শুরু হয়েছে। উৎপাদনের জন্য প্রয়োজনীয় বিস্ফোরক উপাদান অ্যামোনিয়াম নাইট্রেটের নতুন চালান দেশে পৌঁছানোর পর শনিবার সকাল থেকে খনির কার্যক্রম সচল করা হয়।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা জানান, থাইল্যান্ড থেকে আমদানি করা ৮৮ মেট্রিক টন অ্যামোনিয়াম নাইট্রেট বৃহস্পতিবার খনিতে পৌঁছায়। নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার সকাল ৬টা থেকে ভূগর্ভে বিস্ফোরণ কার্যক্রমের মাধ্যমে পুনরায় পাথর উত্তোলন শুরু হয়।

এর আগে গত ১৯ মে বিস্ফোরক উপাদানের মজুত শেষ হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। টানা ৫২ দিন পাথর উত্তোলন বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি খনিকেন্দ্রিক পরিবহন, শ্রমিক ও পাথর ব্যবসার ওপরও নেতিবাচক প্রভাব পড়ে।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন বলেন, অ্যামোনিয়াম নাইট্রেট একটি নিয়ন্ত্রিত ও স্পর্শকাতর উপাদান হওয়ায় এটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় সমুদ্রপথে আমদানি করতে হয়। বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিলম্বের কারণে চালান সময়মতো দেশে পৌঁছায়নি। ফলে উৎপাদন চালু করতে দেরি হয়েছে।

খনি সংশ্লিষ্টরা জানান, একই কারণে এর আগেও কয়েকবার উৎপাদন বন্ধ হয়েছে। নিয়মিত বিস্ফোরক সরবরাহ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব হবে বলে তাদের আশা।

দেশের একমাত্র ভূগর্ভস্থ কঠিন শিলা খনি হিসেবে মধ্যপাড়া গ্রানাইট খনি জাতীয় বিভিন্ন অবকাঠামো নির্মাণে ব্যবহৃত পাথরের অন্যতম প্রধান উৎস। উৎপাদন পুনরায় শুরু হওয়ায় নির্মাণ খাতে পাথর সরবরাহ স্বাভাবিক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত