অপরাধঅপরাধ

লক্ষ্মীপুরে একই পরিবারের মা ৩ মেয়েসহ ৪ জনকে কুপিয়ে হত্যা, গনপিটুনিতে ঘাতক নিহত

লক্ষ্মীপুর: একই পরিবারের মা ৩ মেয়েসহ নিহত ০৪ জন।

লক্ষ্মীপুরের রায়পুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার মাসহ দুই বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় গণপিটুনিতে প্রাণ গেছে হামলাকারীরও। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।নিহতরা হলেন- ভাড়াটিয়া শাহিনুর বেগম (৩৮) ও তার তিন মেয়ে সায়মা আক্তার (২১), ইকরা আক্তার (১৭) ও শিফা আক্তার (৯)। 

গণপিটুনিতে নিহত যুবকের নাম অন্তর মজুমদার। তার বাবার নাম কার্তিক মজুমদার। তার বাড়ি নোয়াখালীর সুবর্ণচরে। তিনি ভ্রাম্যমাণ ফল বিক্রেতা ছিলেন। 

সন্ধ্যায় পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ পলাশ। 

নিহত বাকি চারজনের বাড়ি কুমিল্লায়। তারা কয়েক বছর ধরে লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া থাকতেন। নিহত সায়মা ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইকরা রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ কয়েক বছর ধরে শাহিনুর তার সন্তানদের নিয়ে রায়পুরে ভাড়া বাসায় থাকতেন। কয়েক বছর আগে তার স্বামী মো. কামাল বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। এরপর থেকে তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে শাহিনুর ওই বাসায় বসবাস করে আসছিলেন। সকালে তিন মেয়েসহ তাকে কুপিয়ে হত্যা করেন অন্তর মজুমদার। এ ঘটনায় স্থানীয়রা ওই যুবককে গণপিটুনি দেন। পরে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক বলেন, একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এছাড়া জনতার গণপিটুনিতে নিহত হয়েছে হামলাকারীও। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশের চেষ্টা চলছে।

Public Voice

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরে একই পরিবারের মা ৩ মেয়েসহ ৪ জনকে কুপিয়ে হত্যা, গনপিটুনিতে ঘাতক নিহত

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের রায়পুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার মাসহ দুই বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় গণপিটুনিতে প্রাণ গেছে হামলাকারীরও। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।নিহতরা হলেন- ভাড়াটিয়া শাহিনুর বেগম (৩৮) ও তার তিন মেয়ে সায়মা আক্তার (২১), ইকরা আক্তার (১৭) ও শিফা আক্তার (৯)। 

গণপিটুনিতে নিহত যুবকের নাম অন্তর মজুমদার। তার বাবার নাম কার্তিক মজুমদার। তার বাড়ি নোয়াখালীর সুবর্ণচরে। তিনি ভ্রাম্যমাণ ফল বিক্রেতা ছিলেন। 

সন্ধ্যায় পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ পলাশ। 

নিহত বাকি চারজনের বাড়ি কুমিল্লায়। তারা কয়েক বছর ধরে লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া থাকতেন। নিহত সায়মা ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইকরা রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ কয়েক বছর ধরে শাহিনুর তার সন্তানদের নিয়ে রায়পুরে ভাড়া বাসায় থাকতেন। কয়েক বছর আগে তার স্বামী মো. কামাল বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। এরপর থেকে তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে শাহিনুর ওই বাসায় বসবাস করে আসছিলেন। সকালে তিন মেয়েসহ তাকে কুপিয়ে হত্যা করেন অন্তর মজুমদার। এ ঘটনায় স্থানীয়রা ওই যুবককে গণপিটুনি দেন। পরে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক বলেন, একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এছাড়া জনতার গণপিটুনিতে নিহত হয়েছে হামলাকারীও। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশের চেষ্টা চলছে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত