অপরাধ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জোড়গাছা গ্রামের বাসিন্দা মোঃ লিয়াকত আলী (৪৬) এর মুন্সিগঞ্জ গ্রামে সেলিম চেয়ারম্যানের ইটভাটার দক্ষিণ পাশে নির্মাণাধীন বাড়ির পাশে একটি গোডাউন রয়েছে। গত ১৪ মে রাত ১০টা থেকে ১৫ মে সকাল ৭টার মধ্যে যে কোনো সময় গোডাউন থেকে ১ হর্স পাওয়ারের MARQUIS কোম্পানির একটি মোটর চুরি হয়ে যায়। যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।
পরে চুরি যাওয়া মোটরের খোঁজ করতে গিয়ে ১৫ মে দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিটে আলমডাঙ্গা পৌর এলাকার স্টেশন রোড বাস কাউন্টারের সামনে থেকে আলমডাঙ্গা থানা পুলিশের সহায়তায় নাঈম ইসলাম (২৬) ও রেজয়ান (২৬) নামে দুইজনকে চোরাই মোটরসহ আটক করা হয়।
এ ঘটনায় বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা থানায় মামলা নং-২৩, তারিখ ১৫/০৫/২০২৬, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডে মামলা রুজু করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মামলার সাথে জড়িত আরও দুই আসামি সাগর আলী (২৪) ও ফারুক হোসেন (৩৫) কে ১৬ মে সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে কান্তপুর ব্রিজ মোড় এলাকা থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত চার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬