ক্যাম্পাস
স্থিতিশীল ও সংবেদনশীল দেশ গড়ার প্রত্যয়ে আমরা নির্বাচনে গিয়েছি। দেশে স্থিতিশীলতা না থাকলে সামনে এগিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। স্থিতিশীলতা বিনষ্টকারি সে যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরি।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্দির উদ্বোধনে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, এই ইউনিভার্সিটিতে বহিরাগত যেন ঢুকতে না পারে। ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নাই।
মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরি।
বিশেষ অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামিম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন প্রমূখ।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬