ধর্মধর্ম

ঘৃণা নয়, সম্প্রীতির আলোয় আলোকিত হোক কালারমারছড়া: বার্ষিক মাহফিলে সাংবাদিক হোবাইব সজীব

ছবি - ঘৃণা নয়, সম্প্রীতির আলোয় আলোকিত হোক কালারমারছড়া বার্ষিক মাহফিলে সাংবাদিক হোবাইব সজীব।

মহেশখালীর কালারমারছড়ায় আয়োজিত এক বিশাল ধর্মীয় সভায় সমাজে সম্প্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ঘৃণা, বিদ্বেষ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পবিত্র কুরআনের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেছেন, ইসলামের প্রকৃত রূপ হলো মানবিকতা ও সহনশীলতা।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাদেরিয়া হাফেজিয়া মজিদিয়া মাদ্রাসার ৬৪তম বার্ষিক মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তরুণ সমাজসেবক ও সাংবাদিক হোবাইব সজীব।

মাদ্রাসার সভাপতি হোবাইব সজীব তার বক্তব্যে বলেন, কুরআনের মাহফিল হলো শান্তির বার্তা এবং সঠিক পথের নির্দেশনা ছড়িয়ে দেওয়ার অন্যতম কার্যকর মাধ্যম। এটি মানুষের হৃদয়ে স্রষ্টার ভয় এবং পারস্পরিক ভালোবাসার শিক্ষা দেয়। তিনি বলেন, “ইসলামের প্রকৃত মানবিক রূপ তুলে ধরে সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা বর্তমান সময়ের দাবি।”

তিনি আরও যোগ করেন, পবিত্র কুরআনের হাফেজরা সমাজের নৈতিক স্তম্ভ হিসেবে কাজ করতে পারেন। তাদের মাধ্যমে নৈতিকতা ও মানবতার আদর্শ ছড়িয়ে দিয়ে একটি আলোকিত সমাজ বিনির্মাণ সম্ভব।

ঐক্যের আহ্বানে‘শান্তির সুবাতাস':-

কালারমারছড়ার স্থানীয় প্রেক্ষাপট ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোকপাত করে হোবাইব সজীব বলেন, একটি সুশৃঙ্খল ও আদর্শ অঞ্চল হিসেবে কালারমারছড়াকে গড়ে তুলতে হলে স্থানীয়দের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ করে ৭ নম্বর ওয়ার্ডবাসীসহ সর্বস্তরের জনগণের মধ্যে সহ-অবস্থান নিশ্চিত করা গেলে এই অঞ্চলে দ্রুতই শান্তির সুবাতাস বইবে। অভিভাবকহীনতার ক্লান্তি লগ্ন কাটিয়ে উঠতে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

মাদ্রাসার সাধারণ সম্পাদক সরওয়ার কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বার্ষিক ধর্মীয় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিপুল সংখ্যক তৌহিদী জনতা এবং কুরআনে হাফেজরা উপস্থিত ছিলেন। মাহফিলে বক্তারা ইসলামের শান্তিময় আদর্শের ওপর গুরুত্বারোপ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের মাহফিল তরুণ সমাজকে নৈতিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে একটি সুস্থ সামাজিক ধারা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে।

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ঘৃণা নয়, সম্প্রীতির আলোয় আলোকিত হোক কালারমারছড়া: বার্ষিক মাহফিলে সাংবাদিক হোবাইব সজীব

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত