সাক্ষাৎকার
্আব্দুল মালেক ছোট একটি দোকান চালিয়েও ৪০ বছর যাবৎ স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে প্রকাশিত প্রতিদিন একাধিক পত্রিকার সংবাদ পড়েন। যখন এ অঞ্চলে ঢাকা থেকে একটি জাতীয় পত্রিকা চিলমারীতে পৌছাতে ৭/৮ দিন সময় পার করেছে তখনও আব্দুল মালেক দৈনিক দিনকাল সহ অন্যান দুই একটি পত্রিকা নিয়মিত সংগ্রহ করতো। বিশেষ করে দৈনিক দিনকাল পত্রিকা ছিল তার অন্তরের বাসনা। বিএনপির ঢাকার খবর নিতে তাকে প্রায়ঃসই উদ্বিগ্ন দেখা যেত। পত্রিকায় পাওয়া সংবাদ গুলোর মধ্যে প্রসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর খবরটি ছিল অনেক কষ্টের ও স্মরণীয় খবর। তখন এলাকা জুড়ে মাত্র দুইটি টেলিভিশ ছিল। পত্রিকা আসতে দেরী হওয়ায় অন্যের বাড়ির টিভি দেখতে গিয়ে নানান বিড়ম্বনারও তিনি স্মৃতি চারন করেন। উপজেলা সদরের মুখে মাটিকাটা মোড়ে আব্দুল মালেকের পান, বিস্কুট ইত্যাদির ছোট্ট দোকান রয়েছে। দৈনিক দিনকাল,দৈনিক যুগের আলো, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক আমার দেশ সহ আরো কয়েকটি পত্রিকা তিনি নিয়মিত হকারের নিকট থেকে ক্রয় করেন। তার দোকানের নিয়মিত গ্রাহকরা ছাড়াও এলাকার অনেকেই শুধু পত্রিকা পড়ার জন্যও ছুটে আসেন,যেন একাটি পাঠাগার। তাইতো গভীর রাত পর্যন্ত মাটিকাটা মোড়ে তার দোকান খোলা থাকে। সারাদিন তেমন বেচা-কেনা না হলেও আব্দুল মালেক সংবাদ পত্রিকা গুলো ক্রয় করতে নিয়মিত টাকা ব্যয় করছেন। এ যেন মালেকের তৃপ্তিকর নেশায় পরিনত হয়েছে।এ ব্যাপারে তিনি জানান, দোকান থেকে যে আয় হয় তা থেকে পরিবারের খরচের পাশাপাশি তিনি পত্রিকা কিনেন। বর্তমানে সোস্যাল মিডিয়ায় একাধিক মাধ্যমে বিভিন্ন খবর পাওয়া যায় ঠিকই কিন্তু তাতে তিনি সন্তুষ্ট না হওয়ায় বস্তনিষ্ট সংবাদ পড়ার জন্যই তিনি যুগযুগ ধরে পত্রিকায় প্রকাশিত সংবাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। জাতীয়তাবাদী চেতনার নাগরিক হিসেবে আব্দুল মালেক দেশের খবর প্রতিনিয়তই নিতে ভাল বাসেন। এ ভাবেই আব্দুল মালেক একজন নিয়মিত পত্রিকা পড়ুয়া পাঠক হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছেন। নতুন প্রজন্মের প্রতি আব্দুল মালেকের আহব্বান, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মিডিয়ায় বেশি আসক্তি না বাড়িয়ে নিয়মিত বাংলা ও ইংরেজি উভয় পত্রিকা পড়ুন। যা আপনাকে নতুন নতুন খবরের তত্ত্ব ও তথ্য দিয়ে সমৃদ্ধ করে প্রগতিশীল করে তুলবে।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬