শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
সাক্ষাৎকার

ছাপড়হাটী ইউপি নির্বাচনে আলোচনায় বিএনপি নেতা তারা মিয়া

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা আসার পরপরে সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের ইউপি  নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 

গত দুইবার ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন তারা মিয়া।

বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি গত ৯০এর গণঅভ্যুত্থানে ছাত্রনেতা সুন্দরগঞ্জ ডিডাব্লিউ কলেজে আন্দোলন করেছেন।ছাত্রনেতা থেকে এখন আন্দোলন করে জাতীয়তাবাদী বিএনপি’র উপজেলার আহবায়ক কমিটির সম্মানিত সদস্য পদে আছেন। এরই মধ্যে ইউপি চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পরিচ্ছন্ন ভাবমূর্তির  সমাজসেবী তারা মিয়া।

সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের একটি বড় অংশ মনে করছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তারা মিয়া একজন শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রার্থী। 

দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা মনে করেন। স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য,তারা মিয়ার সবচেয়ে বড় শক্তি হলো তাঁর সামাজিক গ্রহণযোগ্যতা, সততা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক। 

সম্ভ্রান্ত পরিবার থেকে উঠে আসা এই রাজনৈতিক ব্যক্তিত্ব অত্যন্ত ভদ্র, অমায়িক ও মৃদুভাষী মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত। তাঁর পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি এবং জনসম্পৃক্ততা তাঁকে অন্যান্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রেখেছে বলে অনেকের অভিমত।

সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের সচেতন মহলের মতে, একজন ইউপি চেয়ারম্যানের জন্য জনবান্ধব মনোভাব, প্রশাসনিক দক্ষতা ও উন্নয়নমুখী চিন্তাভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তারা মিয়ার দীর্ঘ রাজনৈতিক পথচলায় কখনো প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ ওঠেনি। বরং তিনি সবসময় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার মানসিকতা প্রদর্শন করেছেন। ফলে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন।

স্থানীয় ভোটারদের অনেকে মনে করছেন, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে তারা মিয়া কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। তাঁর নেতৃত্বে সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন অনেকেই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউপি নির্বাচনে জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততা গুরুত্বপূর্ণ বিষয়। মাঠ পর্যায়ে তারা মিয়া যে ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে, তাতে তিনি নির্বাচনে অংশ নিলে শক্ত অবস্থানে থাকবেন। বর্তমান সময়ে ভোটাররা রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ব্যক্তিগত সততা, স্বচ্ছতা ও জনসেবামূলক কর্মকাণ্ডকে অধিক গুরুত্ব দিচ্ছেন। সেই বিবেচনায় তারা মিয়া অনেকের কাছেই আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছেন।

স্থানীয়দের বিশ্বাস, সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং একটি আধুনিক মডেল, সমৃদ্ধ গঠনের লক্ষ্যে তিনি ইতিবাচক সিদ্ধান্ত নেবেন।

তৃণমূল নেতাকর্মীদের বক্তব্য, তারা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি জনগণের সুখ-দুঃখের সঙ্গী হবেন এবং ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন। সেই প্রত্যাশার জায়গা থেকে তারা মিয়াকে ঘিরে ভোটারদের আগ্রহ ক্রমেই বাড়ছে। শেষ পর্যন্ত তিনি নির্বাচনের মাঠে নামলে সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট হয়ে উঠবে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।

চেয়ারম্যান প্রার্থী তারা মিয়ার সঙ্গে একান্ত সাক্ষাতে তিনি বলেন ছাপড়হাটী ইউনিয়নবাসী আমাকে অত্যান্ত ভালোবাসে, ইউপি নির্বাচনে আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান বানাবেন এটাই আমার প্রত্যাশা। আমি ছাপড়হাটী ইউনিয়নবাসীর কাছে দোয়াপ্রার্থী।

সাক্ষাৎকার থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।