দূর্ঘটনাদূর্ঘটনা

মহেশখালীতে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ছবি - মহেশখালীতে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের উত্তর রাজঘাট এলাকায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান নামের ২ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির সামনে অবস্থিত পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরিয়ান উত্তর রাজঘাট এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম সুমনের একমাত্র সন্তান বলে জানা গেছে। তার অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। পরিবারের সদস্যরা দৈনন্দিন কাজে ব্যস্ত থাকায় কিছু সময়ের জন্য শিশুটির দিকে নজর ছিল না। ধারণা করা হচ্ছে, এই সুযোগে খেলতে খেলতে সে বাড়ির সামনের পুকুরের দিকে চলে যায় এবং অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। 

পরবর্তীতে শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে এবং আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান তারা। সেখান থেকে দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হলেও ততক্ষণে শিশুটির মৃত্যু ঘটে।

ঘটনার খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। এ সময় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয় এবং স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করে।

এবিষয়ে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. আবু হায়দার বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। একটি নিষ্পাপ শিশুর এভাবে মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। আমরা পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি সকল অভিভাবকদের প্রতি অনুরোধ, ছোট শিশুদের যেন কখনোই একা ছেড়ে না দেওয়া হয়, বিশেষ করে বাড়ির আশেপাশে পুকুর বা জলাশয় থাকলে আরও বেশি সতর্ক থাকতে হবে।”

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মহেশখালীতে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত