দূর্ঘটনা
রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের শ্রীপুর এলাকায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক দিনমজুরকে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। এতে তার পা ভেঙে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহত ব্যক্তি সিরাজুল ইসলাম, স্থানীয় বাসিন্দা হোসেন খানের ছোট ছেলে। প্রত্যাক্ষদর্শীদের মতে, একই গ্রামের মোফাক্কের আলী আকনের ছেলে রবিউল ইসলাম এ হামলা চালায়।
দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। তারই জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।
গুরুতর আহত অবস্থায় সিরাজুল ইসলামকে দ্রুত পটুয়াখালী জেলার রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়, যেখানে তার চিকিৎসা চলছে।
এ ঘটনার প্রেক্ষিতে এখনো পর্যন্ত থানায় কেনো মামলা দায়ের করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীর একজন নিকটাত্মীয় জানন পরিবারিকভাবে বিষয়টি সমাধান করার একটি অপচেষ্টা চালালাম। তবে তারা আইন আদালতের মাধ্যমে ন্যায্য বিচার প্রতাশা করেন।
আক্রমণকারী রবিউল ইসলামের ব্যাপারে খবর নিলে জানা যায়, সে আত্মগোপনে রয়েছে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬