রাজশাহী
বগুড়ার ধুনট উপজেলায় জনস্বাস্থ্য সুরক্ষা ও মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
অভিযানের অংশ হিসেবে ধুনট শহরের গুরুত্বপূর্ণ সড়ক, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা এবং জনসমাগমস্থলগুলোতে আধুনিক ফগিং মেশিনের সাহায্যে মশক নিধন ওষুধ স্প্রে করা হয়। একই সাথে ড্রেন ও নালা পরিষ্কার রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট ও মৌখিক প্রচারণা চালানো হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ করে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন প্রাণঘাতী রোগ প্রতিরোধে এই সম্মিলিত উদ্যোগ নেওয়া হয়েছে। একটি সুস্থ ও নিরাপদ জনপদ গড়ে তুলতে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। প্রশাসনের কর্মকর্তারা স্থানীয়দের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানান। মশার প্রজননস্থল ধ্বংসে এই ধরনের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন—আরিফ উল্লাহ নিজামী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
ছামিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা।এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই জনকল্যাণমূলক কাজে অংশ নেন।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬