দূর্ঘটনা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় সুবল চন্দ্র দাস (৫৫) নামে এক লন্ড্রি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও চারজন আহত হয়েছেন। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছে।
নিহত সুবল চন্দ্র দাস পৌর শহরের দুর্গাপুর এলাকার বাসিন্দা ও হিরালাল চন্দ্র দাসের পুত্র। তিনি মালদারপাড়া এলাকায় একটি লন্ড্রি ব্যবসা পরিচালনা করতেন।
পরিবার সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকা থেকে ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছান সুবল চন্দ্র দাস। সেখান থেকে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে খড়মপুর বাইপাস মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।
নিহতের ভাই বিমল দাস জানান, গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার ভাইয়ের মৃত্যু হয়। আহতদের মধ্যে অটোরিকশা চালকসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট ১৮-৩৮০১। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬