জাতীয়জাতীয়

রাণীশংকৈলে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর রাণীশংকৈল মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও স্থানীয় মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন অংশগ্রহণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও নির্বাহী অফিসার মিজ খাতেজা বেগম জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিনটি যথাযথ মর্যাদায় উদযাপনের মাধ্যমে  প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার চেষ্টা করা হচ্ছে।

Public Voice

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রাণীশংকৈলে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত